সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

আগৈলঝাড়ায় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে মহান বিজয় দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনী শেষে জাতীয় পতাকা উত্তোলন,পরে উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে অতিথীদের অভিবাদন গ্রহন, শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এদিকে ১৬ ডিসেম্বর শনিবার সকাল আটটায় আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে সংক্ষিপ্ত সভায় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। পরে বিজয় শোভাযাত্রা আগৈলঝাড়া উপজেলা শহর ঘুরে প্রশাসনের অনুষ্ঠানে যোগদান করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। প্রশাসন আয়োজিত সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নবাগত নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মোঃ রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা সরদার, মোঃ ইলিয়াস তালুকদার, মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বিপুল দাস, মোঃ শফিকুল ইসলাম টিটু তালুকদারসহ প্রমুখ। অন্যদিকে সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধাগন। শেষে বিজয় শোভাযাত্রা নিয়ে প্রশাসনের অনুষ্ঠানে যোগদান করেন বীর মুক্তিযোদ্ধাগন।বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ায় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে মহান বিজয় দিবস উদযাপন

আপডেট সময় : ০১:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩