সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রাজাপুরের বিএনপির দুই নেতাকে বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা বিএনপি’র ২ নেতাকে অব্যাহতি প্রদান করেছে ঝালকাঠি জেলা বিএনপি। অব্যাহতি প্রাপ্তরা হলেন রাজাপুর উপজেলা বিএনপি’র ১নং যুগ্ম সম্পাদক মোঃ হেমায়েত হোসেন সেলিম এবং মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সামছুল আলম মানিক। ৩ ডিসেম্বর রবিবার
ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত অনুমোদন করেন। ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ( দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি গণ মাধ্যমে প্রেরন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের মাধ্যমে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় অব্যাহতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। খোজ নিয়ে জানা গেছে রাজাপুর উপজেলা বিএনপি’র মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক সামছুল আলম মানিক ফেইসবুক লাইভে শাহজাহান ওমরের পক্ষে নৌকার নির্বাচন করার কথা বলেছেন এবং যুগ্ম সম্পাদক মোঃ হেমায়েত হোসেন সেলিম শাহজাহান ওমরের সাথে নির্বাচনী বাছাই কার্যক্রমে থাকা সহ নির্বাচনে পাশে থাকায় তাদের বিরুদ্ধে জেলা বিএনপি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাদের অব্যাহতি প্রদানে ঝালকাঠি জেলায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যাম সহ নানা ভাবে উচ্ছ্বসিত মনোভাব প্রকাশ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরের বিএনপির দুই নেতাকে বহিষ্কার

আপডেট সময় : ০১:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩