সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, পার্ক নির্মাণের পরিকল্পনা ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, ১ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিলে টুলুর নেতৃত্বে বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করাকে দায়িত্ব মনে করেন ইকবাল হোসেন তাপস তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝালকাঠিতে বাসন্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ৪ জনের নাম প্রস্তাব আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে তাতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাসের বিক্ষোভ চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য

ঘোড়াঘাটে ট্রাক ভাংচুর বিএনপি জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ৫টি ককটেল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে রবিবার মধ্যরাতে ট্রাক ভাংচুর করেছে বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা। আহত হয়েছে ট্রাকটিতে থাকা চালক ও চালক সহকারী (হেলপার)।ঘটনাস্থল থেকে ৫টি ককটেল সাদৃশ্য বস্তু এবং লাঠিসোঁটা উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ ।
পুলিশ জানায়,রবিবার দিবাগত মধ্যরাতে ট্রাক ভাংচুর করে বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি। এতে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় মালবোঝাই ট্রাক এবং আহত হয় ট্রাকটিতে থাকা চালক ও চালক সহকারী (হেলপার)।

সোমবার মধ্যরাত ২ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার সিংড়া ইউনিয়নের শৌলা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি-জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ¶মতা আইন এবং বিষ্ফোরক উপাদানাবলী আইনের পৃথক দুটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৫টি ককটেল সাদৃশ্য বস্তু এবং লাঠিসোঁটা।

সোমবার দুপুরে ট্রাকটির চালক সোহেল রানা (৩২) বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় আরো ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

আহতরা হলেন, পাবনা জেলার আমিনপুর উপজেলার শিবপুর গ্রামের আসির উদ্দীন সরকারের ছেলে ট্রাক চালক সোহেল রানা (৩২) এবং একই গ্রামের আমির হোসেনের ছেলে চালক সহকারী (হেলপার) আজিজুল ইসলাম (২২)।

বাদীর দেওয়া তথ্য এবং এজাহার অনুযায়ী জানা যায়, পাবনা জেলার নগরবাড়ি ঘাট থেকে সিমেন্ট, পেঁয়াজ ও শুটকি মাছ বোঝাই করে ট্রাকটি দিনাজপুরের উদ্দ্যেশ্যে যাচ্ছিল।রবিবার দিবাগত রাত আনুমানিক ২ টার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে ট্রাকটি শৌলা নামক স্থানে পৌঁছালে লাঠিসোঁটা হাতে আসামীরা ট্রাকটিতে ঢিল নি¶েপ করে ভাঙচুর করতে থাকে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই ট্রাকটি রাস্তার পাশে খাতে পড়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ট্রাক চালক বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। উদ্ধার করা ককটেল সাদৃশ্য বস্তু পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে ট্রাক ভাংচুর বিএনপি জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ৫টি ককটেল উদ্ধার

আপডেট সময় : ০২:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩