সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ

বরিশাল-৫: প্রতিমন্ত্রী জাহিদ ফারুক মনোনয়ন পাওয়ায় নগরে আনন্দ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল-৫ (সদর) আসনে ফের দলীয় মনোনয়ন পাওয়ায় এমপি জাহিদ ফারুকের সমর্থকেরা উচ্ছ্বাসিত। আজ রোববার সন্ধ্যার পরপরই আতশবাজি ও আনন্দ মিছিলে বরিশাল উৎসবের নগরিতে পরিণত হয়।বিভিন্ন এলাকায় নেতা কর্মীরা এজন্য মিষ্টিমুখও করেন। এ অঞ্চলের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ ছেলে সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আবারও এই আসনে মনোনয়ন পেলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এজন্য তার ক্লিন ইমেজকেই গুরুত্ব দিয়েছেন।

সন্ধ্যায় নগরীতে যে মিছিল বের হয় তাতে অংশ নেন এমপি জাহিদ ফারুকের সমর্থক ছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। কাশিপুরের বাসিন্দা মো. নাসিম বলেন, ‘গত ৫ বছরে জাহিদ ফারুক বরিশালে কোনো অনিয়ম দুর্নীতি করেননি। পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সৎ ভাবে। যে কারণে প্রধানমন্ত্রী তাকে আবারও মনোনয়ন দিয়েছেন।’

বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘জাহিদ ফারুক এ অঞ্চলে ভদ্র রাজনীতি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাধারণ মানুষের তার সঙ্গে দেখা করতে ধর্না দেয়া লাগে না। সংসদ সদস্য জাহিদ ফারুক এবং মেয়র খোকন ভাই মিলে বরিশালের উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন বলে আশা রাখি।’

প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের ঘনিষ্ঠ সহচর নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, ‘জাহিদ ফারুক গত ৫ বছরে কোনো বদনাম কুড়াননি। তার পিএস, এপিএস এবং সহযোগিরা অট্টালিকা করতে পারেননি। সাদাসিধে জীবনযাপন করেছেন তিনি। দুষ্টু লোক তার পাশে ঘেঁষতে পারেননি। তিনি সাধারণ মানুষের কাছে মিশে যেতে পারেন। এসব কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুড বুকে ছিলেন তিনি। সামনের ভোটে তাকে বিজয়ী করাই তাদের প্রধান লক্ষ্য।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল-৫: প্রতিমন্ত্রী জাহিদ ফারুক মনোনয়ন পাওয়ায় নগরে আনন্দ মিছিল

আপডেট সময় : ০২:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩