সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

গাইবান্ধায় ১ হাজার ৬৯২ বোতল মদ জব্দ করেছে র‌্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলায় বিক্রির সময় ১৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খামার কামারজানি এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। এ সময় পালিয়েছে দুই মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পালিয়ে যাওয়া মাদক কারবারি ব্যক্তিরা হলেন- উপজেলার কামারজানি ইউনিয়নের খামার কামারজানি গ্রামের হযরত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৬) ও মকবুল হোসেনের ছেলে ফারুক মিয়া (৩৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২১ নভেম্বর) দুপুরে দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কামারজানি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ হাজার ৬৯২ বোতল বিদেশি মদের বোতল জব্দ করা হয়। এরই মধ্যে মাদক কারবারি জাহিদুল ইসলাম ও ফারুক মিয়া পালিয়ে গেছে।

ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, জব্দ করা মাদকের দাম প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় ১ হাজার ৬৯২ বোতল মদ জব্দ করেছে র‌্যাব

আপডেট সময় : ১২:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩