সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

পায়রা নদীতে দ্বিতীয় সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : উত্তাল পায়রা নদীতে সেতুর দাবিতে ২০১৬ সালে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল পটুয়াখালীর শিশু শির্ষেন্দু বিশ্বাস। আর সেই চিঠির জবাবে সেতু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী আলোচিত সেই সেতুর নির্মাণ কাজ শুরু হচ্ছে। দীর্ঘদিন সমীক্ষা যাচাই, জমি অধিগ্রহণ ও নকশা প্রণয়নসহ নানান প্রক্রিয়া শেষে অবকাঠামোগত কাজ শুরু হচ্ছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে পায়রা নদীতে দ্বিতীয় সেতু নির্মাণ কাজের উদ্বোধন (ভিত্তি প্রস্তর স্থাপন) করবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সেতু বিভাগ ও জেলা প্রশাসন।

২০১৬ সালে মায়ের সঙ্গে দাদা বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পরে শির্ষেন্দু বিশ্বাসের পরিবার। উত্তাল পায়রা নদীতে সেতু না থাকায় ট্রলার আর নৌকাতেই পাড় হতে হয়। আর সেই কারণে পটুয়াখালী ফিরেই শির্ষেন্দু সেতুর দাবিতে চিঠি লেখেন প্রধানমন্ত্রীর কাছে। সেই চিঠি পেয়ে প্রতি উত্তরে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী, যা সেই সময় ব্যাপক প্রশংসিত হয়েছিল। তবে এবার বাস্তবায়ন হচ্ছে সেতুটি। আর এমন খবরে খুশি শির্ষেন্দুসহ জেলার স্থানীয় বাসিন্দারা।

পায়রা নদীর এই সেতুর প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসাইন বলেন, সেতু বিভাগের অধীনে এই সেতুটি নির্মিত হবে। ইতোমধ্যে যাবতীয় সমীক্ষা ও পরিকল্পনা শেষ করে এক হাজার ৪২ দশমিক ২৮ কোটি টাকা ব্যয়ে ‘কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোহালিয়া-কালাইয়া সড়কের ১৭ কিলোমিটারে’ পায়রা নদীর ওপর সেতুটি নির্মাণ হচ্ছে।

এদিকে, মির্জাগঞ্জ পায়রা সেতুর পাশাপাশি জেলার আরও বেশ কিছু উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে এর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে যেমনি পূরণ হবে শীর্ষেন্দুর ইচ্ছা, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি পূরণ হচ্ছে। সেতুটি নির্মাণ করা হলে ‘কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোহানিয়া-কানাইয়া’ সড়কে যাতায়াতকারীরা দুর্ভোগ থেকে রক্ষা পাবেন।

পায়রা নদীর ওপর পায়রাকুঞ্জ নামক স্থানে এক হাজার ৬৯০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের মাধ্যমে মির্জাগঞ্জ উপজেলাসহ বরগুনার কয়েকটি উপজেলার সঙ্গে পটুয়াখালী সদর এবং ঢাকার সরাসরি, নিরবচ্ছিন্ন ও ব্যয় সাশ্রয়ী সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করা হবে। ডিসেম্বর ২০২৫ মেয়াদে সেতু নির্মাণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পায়রা নদীতে দ্বিতীয় সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩