০৫ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
গাইবান্ধায় শহর আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন

গাইবান্ধায় শহর আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন

শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা শহর শাখার উদ্যোগে ৩নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুখনগর বাজারে গাইবান্ধা চেম্বার কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
শনিবার পৌর আওয়ামীলীগের ৩নং ওয়ার্ড সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, যুগ্ম সম্পাদক পিয়ারুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. মহিবুল ইসলাম মোহন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিমুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, শহর আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক রুবেল, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি হুইপ গিনি বলেন, বিএনপি-জামায়াত হরতাল ও অবরোধে নামে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভুতুপূর্ব উন্নয়ন হয়েছে বিগত কোন সরকারের আমলে তা হয়নি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তাই নৌর্কা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019