সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

সিলেট সিসিকের মেয়রের অনুষ্ঠানে প্যাকেট না পেয়ে খালি হাতে ফিরলেন সাংবাদিকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের সুধী সমাবেশ শেষে উপস্থিত সাংবাদিকদের জন্য বরাদ্দ ছিল অনেক আপ্যায়ন প্যাকেট। উক্ত প্যাকেট গুলোর মধ্য থেকে এক সাংবাদিক পরিচয় দিয়ে আপ্যায়নের ৪৫টি প্যাকেট নিয়ে গেছেন বলে জানা গেছে।
অনুষ্ঠান স্থলে সংবাদ সংগ্রহে আসা বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত দায়িত্ব পালন শেষে বহু সাংবাদিক দায়িত্বশীলদের কাছে আপ্যায়নের প্যাকেট চাইলে দায়িত্বশীলদের দু’জন বলেন, “সাংবাদিক মিঠু ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর লায়েক যদি বলেন, তবে আপনাদেরকে প্যাকেট দেয়া যাবে।”
নগর ভবনের নিচ তলায় হানিফ সাহেবের কক্ষের সম্মুখে অগণিত আপ্যায়ন প্যাকেট ছিল। প্যাকেট বিতরণের দায়িত্বে ৩/৪ জনকে দেখা যায়। তাদের কাছে উপস্থিত প্রিন্ট ও স্যাটেলাইট টিভি চ্যানেলের কয়েকজন সাংবাদিক আপ্যায়নের প্যাকেট নিতে চাইলে দায়িত্বশীলরা এরূপ আচরণ করেন। ফলে সাংবাদিকরা আপ্যায়নের প্যাকেট না পেয়ে খালি হাতে সেখান থেকে চলে যান।
বিষয়টি তাৎক্ষণিক ভাবে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আস্থা ভাজন এক সাংবাদিককে মোবাইল ফোনে জানানো হলে, তিনি কোন মন্তব্য করেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, যে সাংবাদিক পরিচয় দিয়ে ৪৫ জন সাংবাদিক এর কথা বলে ৪৫টি প্যাকেট নিয়ে যান। ফলে উপস্থিত অন্য সাংবাদিকরা আপ্যায়ন প্যাকেট নিতে গেলে দায়িত্বশীলরা বলেন, আপনাদের আপ্যায়ন প্যাকেট মিঠু নামক এক সাংবাদিক নিয়ে গেছেন। যিনি ৪৫টি আপ্যায়ন প্যাকেট নিয়েছেন এই ৪৫ জন সাংবাদিকদের মধ্যে অনেকে অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন না বলে কানা ঘুষা করতে শুনা যায়।
অনেক সাংবাদিক আপ্যায়ন প্যাকেট না পেয়ে খালি হাতে ফিরে যাওয়ার পরে অগণিত মানুষের মধ্যে আপ্যায়ন প্যাকেট বিতরণ করতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেট সিসিকের মেয়রের অনুষ্ঠানে প্যাকেট না পেয়ে খালি হাতে ফিরলেন সাংবাদিকরা

আপডেট সময় : ১১:৩০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩