সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে এক কিশোর ছুরিকাঘাতে নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের গোলাপগঞ্জে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবকের নাম তাজেল আহমদ (১৮) ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আমুড়া ইউনিয়নের আমনি বাজারের পূর্বে শাহী ঈদগাহের পাশে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় তানভীর আহমদ নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত যুবক তাজেল আহমদ আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়ন মিয়ার ছেলে। আহত তানভীর আহমদও একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে।
আহত তানভীর আহমদ জানান, এক সপ্তাহ আগে আমুড়া ইউনিয়নের কদমরসূল গ্রামের অপু আহমদের সাথে নিহত তানভীর আহমদের সাথে ফেসবুকের মেসেঞ্জারে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অপু আহমদ ৫/৬ জন যুবক নিয়ে তাজেল আহমদের উপর হামলা চালায়। এসময় তাজেল আহমদকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হলে তাজেলের সাথে থাকা তানভীর আহমদ তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে দাড়িপাতন গ্রামের সাঈদ আহমদ ছুরিকাঘাত করে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটের গোলাপগঞ্জে এক কিশোর ছুরিকাঘাতে নিহত

আপডেট সময় : ০৫:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩