সংবাদ শিরোনাম ::
কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

তেঁতুলিয়ায় সেতু সংলগ্ন পাথর-বালু উত্তোলণের দায়ে চার ব্যক্তির অর্থদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ী কালিতলা ডাহুক নদীর সেতু সংলগ্ন স্থানে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলণ কালীন সময়ে ঘটনাস্থল থেকে আটক করে পাথর-বালুসহ ট্রলি এবং মোটরসাইকেল মালিককে মোবাইল কোর্টে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শালবাহান ইউনিয়নের বালাবাড়ী কালিতলা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি’র নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ডাহুক নদীর কালিতলা ব্রীজ সংলগ্ন স্থান হতে রাস্তা ও ব্রীজের ক্ষতিসাধন করে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলণ ও পরিবহন করাকালীন সময়ে ৭ জন পাথর শ্রমিক, পাথর উত্তোলনের সরঞ্জাম, পাথর বোঝাই ৩টি ট্রাক, বালু বোঝাই ১টি ট্রলি ও ৪টি মোটরসাইকেল আটক করা হয়।
এদের মধ্যে রওশনপুর গ্রামের ইউনুস আলীর ছেলে আওরঙ্গজেব উজ্জ্বল নামের এক পাথর ব্যবসায়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং ৩ জন মোটরসাইকেল মালিককে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বী এ দন্ডাদেশ প্রদান করেন।
অপরদিকে আটককৃত পাথর শ্রমিকগণ ভবিষ্যতে এহেন অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার শর্তে শ্রমিকদেরকে সরঞ্জামসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানদের জিম্মায় প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, তেঁতুলিয়া মডেল থানার এএসআই পরিতোষ সঙ্গীয় ফোর্সসহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় সেতু সংলগ্ন পাথর-বালু উত্তোলণের দায়ে চার ব্যক্তির অর্থদন্ড

আপডেট সময় : ০৫:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩