সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

গাইবান্ধায় বাঁধন প্রেসে চুরি ২ জন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা শহরের বাঁধন প্রেস নামে একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় মেশিনম্যানসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে চুরি হওয়া ৭০০ কেজি প্রেসের প্লেটও উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহ¯পতিবার গাইবান্ধা সদর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুলাহ আল মামুন।
গ্রেপ্তারদের একজন বাঁধন প্রেসের মেশিনম্যান কাফিউজ্জামান রেজভী (২৮)। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার জগন্নাথপুর বকুলতলা গ্রামের বাদশা মিয়ার ছেলে। অন্যজন একই উপজেলার কাজীপাড়া গ্রামের বাবলু হোসেনের ছেলে মো. রাশেদ (২৩)।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রেজভী ও রাশেদ রাতে চুরি করে ইজিবাইকে করে প্রেসের প্লেটগুলো রাশেদের বাড়িতে নিয়ে যায়। এ ঘটনার মামলা তদন্তে রেজভীকে সন্দেহ হলে বুধবার রাতে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাশেদকেও গ্রেপ্তার করা হয়। পরে রাশেদের বাড়ি থেকে পুরাতন ছাপানো ৭০০ কেজি প্রেসের প্লেট উদ্ধার করা হয়।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর রাতে বাঁধন প্রেসে চুরির ঘটনা ঘটে। সেদিন রাতে সবশেষ কাজের দায়িত্বে ছিলেন ম্যাশিনম্যান রেজভী। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন বাঁধন প্রেসের মালিক এম. এম মাহবুবে সোবাহানী।
প্রেস বিফ্রিংয়ে অন্যদের মধ্যে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় বাঁধন প্রেসে চুরি ২ জন গ্রেফতার

আপডেট সময় : ০১:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩