সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

সিলেটে গৃহবধু হত্যা মামলার আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট নগরের ছড়ারপার এলাকায় দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু হয়। ঘটনাটি ঘটে রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ছড়ারপার এলাকার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।
এসময় ওই গৃহবধূর স্বামীকেও ছুরিকাঘাত করেন অভিযুক্ত যুবক। নিহত জেসমিন বেগম (২২) কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। তাদের পরিবার ছড়ারপার এলাকার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে থাকতেন।
অভিযুক্ত যুবক মো. শাহারুখ আহম্মেদ তারুল (২৪) সুনামগঞ্জ জেলার দিরাই থানার কলাহাটি গ্রামের মো. রাজা মিয়ার ছেলে। তিনি জেসমিনের স্বামী আরিফের খালাতো ভাই।
ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তারুলকে আটক করেছে। হতাহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারুল মিয়া মদকাসক্ত। তিনি আগে রিকশা চালাতেন। জাহাঙ্গীর মিয়ার কলোনিতে একটি ঘরে ভাড়া থাকেন। জেসমিনকে উত্যক্ত করতেন তিনি। এর প্রতিবাদ করতে গেলে জেসমিনের স্বামীকেও ছুরিকাঘাত করেন তারুল। আহত আরিফ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটে গৃহবধু হত্যা মামলার আসামী গ্রেফতার

আপডেট সময় : ১২:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩