সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে আমাদের ভূমিকা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্যবৃন্দ এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সেচ্ছাসেবকগণ ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।

সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির সভাপতি ড. কামরুন্নেছা আজাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে ওরিয়েন্টেশনের কার্যক্রম শুরু হয়। ওরিয়েন্টেশনে সদস্যবৃন্দ জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ পরিচিতি, প্রেক্ষাপট, অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানসমূহ, বাস্তবায়নের প্রধান টুলস্, টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা ও উপাদানসমূহ, টেকসই উন্নয়ন অভীষ্ট-১৬, টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ বাস্তবায়নে বাঁধাসমূহ: বাংলাদেশ প্রেক্ষিত, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় শুদ্ধাচার কৌশলের ভূমিকা, জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে সেচ্ছাসেবকদের ভূমিকা ইত্যাদি বিষয়ে ধারণা লাভ করেন। ওরিয়েন্টেশনের সহায়তাকারী হিসেবে ছিলেন টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. ফিরোজ উদ্দীন।

ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী সনাক সদস্যরা হলেন শিমুল সুলতানা হেপী, ছালেক আজাদ খান, গৌতম বনিক, মো. নজরুল ইসলাম তালুকদার, সুজিত কান্তি বোস, কবিতা হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, সবুর খান সবুজ, হামিদা খানম, ইয়াসমীন আক্তার কচি। এছাড়া ইয়েস গ্রুপের দলনেতা রিমন মাহমুদ, সহদলনেতা মো. শাহরিয়া পাপন, খান জাহান রিমন, সাথি আক্তার, মো. রাব্বি সিকদার, জিহাদ হাওলাদারসহ ৪৩ জন ইয়েস সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিআইবি ঝালকাঠির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩