সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

ঝালকাঠিতে গরু ও পিকআপ সহ দুই চোর আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটিতে আন্তঃজেলা গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চোর চক্রের কাছ থেকে চোরাই কৃত গরু এবং একটি পিকআপ উদ্ধার করা হয়।

আসামিরা হলো ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপ ইউনিয়নের ঝন্টু হাওলাদার (৩৮), ও বরিশাল ২৬ নং ওর্য়াড কালিজিরার বাসিন্দা আঃ কাদের জমাদারের ছেলে মোঃ আশিকুর রহমান (২৮)।

গরু চুরির ঘটনার মামলার বাদী নলছিটি উপজেলার বাসিন্দা মোঃ শামিম হাওলাদার বলেন ১৪ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১১ টার দিকে রাতের খাবার খেয়ে গোয়াল ঘরে গরু দেখে ঘুমিয়ে পড়ি। পরের দিন ১৫ ই সেপ্টেম্বর শুক্রবার ভোররাত পোনে পাঁচটার দিকে ফজরের নামাজ পড়তে উঠলে গোয়াল ঘরে গরু না দেখে নলছিটি থানায় একটি চুরির মামলা দায়ের করি।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মু.আতাউর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো: শহিদুল ইসলামের নেতৃত্বে চোরদের গ্রেফতারে অভিযান শুরু করেন।পরবর্তীতে পটুয়াখালীর দুমকি থানা পুলিশের সহযোগিতায় নলছিটি থানা পুলিশের টিম অভিযান পরিচালনা করে চোরাই গরু উদ্ধার করে এবং চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ সহ আসামিদের গ্রেফতার করে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. আতাউর রহমান তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে গরু ও পিকআপ সহ দুই চোর আটক

আপডেট সময় : ১২:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩