সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা

এবার নলছিটিতে এক পরিবারের ৪ জনকে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে একই পরিবারের চার সদস্যকেচে তনানাশক দ্রব্য মেশানো খাবার খাইয়ে নগদ টাকা ও স্বার্ণালঙ্কারসহ সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার মালিপুর গ্রামের আলি আজগর তালুকদারের বাড়িতে লুটপাটের এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশিরা ওই পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় উদ্ধারের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্থানীয় লোকজন ও স্বজনরা জানায়, বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আলি আজগরের পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে তাদের উঠতে দেরি দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কিন্তু তারা সাড়া না দেয়ায় প্রতিবেশিরা অসুস্থ অবস্থায় আলি আজগর (৪২), তার স্ত্রী রোকসানা বেগম (৩২), মেয়ে মুনিয়া (১৫) ও মারিয়াকে (১০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সর্বস্ব হারিয়ে এখন আর্তনাদ করছে ওই পরিবারের সদস্যরা।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, ঘরের আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকারসহ সবকিছু লুটপাট করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সঞ্জিত মন্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেতনানাশক প্রয়োগ করায় এ ঘটনা ঘটেছে। মুনিয়া ও মারিয়া নামে গুরুত্বর অসুস্থ দুজনকে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এবার নলছিটিতে এক পরিবারের ৪ জনকে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট

আপডেট সময় : ১০:৫১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩