সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

আগৈলঝাড়ায় দুই জনের লাশ উদ্ধার লাশ উদ্ধারের ঘটনায় পৃথক মামলা দায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় অজ্ঞাত নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পৃথক লাশ উদ্ধারের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, স্থানীয় চৌকিদার সুনীল হালদারের মাধ্যমে ১১ সেপ্টেম্বর সোমবার ভোরে খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পয়সারহাট এলাকার পূর্ব পাশে মহাসড়কের উপর পরে থাকা অজ্ঞাতনামা (৫০) নারীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারীর শরীরে জখমের দাগ রয়েছে। অজ্ঞাতনামা ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি ওই এলাকা দিয়েই ঘোরাফেরা করতেন।এ ঘটনায় প্রাথািমকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।ওসি আরও জানান, একই দিন সকালে খবর পেয়ে দক্ষিণ সেরাল গ্রাম থেকে স্থানীয় সিরাজ মৃধার ধান ক্ষেত থেকে ওই গ্রামের সেকেন্দার ভূইয়ার ছেলে নান্নু ভূইয়া (৫০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, সিরাজ মৃধা ইঁদুরের কবল থেকে তার ধান ক্ষেত বাঁচাতে নিজের জমিতে কারেন্টের ফাঁদ পাতে। ১০ সেপ্টেম্বর রবিবার রাতে মাছ ধরতে শিকার করতে গিয়ে কারেন্টের ওই ফাঁদে পরে মারা যায় নান্নু ভূইয়া। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। নান্নুর লাশ উদ্ধার করে ১১ সেপ্টেম্বর সোমবার সকালেই বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ায় দুই জনের লাশ উদ্ধার লাশ উদ্ধারের ঘটনায় পৃথক মামলা দায়ের

আপডেট সময় : ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩