সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঘোড়াঘাটে কঙ্কাল চুরির ঘটনায় পাঁচ আসামী রিমান্ড শেষে হাজতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট এবং বীরগঞ্জ উপজেলার বিভিন্ন কবর থেকে মৃত ব্যক্তির কঙ্কাল ও হাড়গোড় চুরির ঘটনায় গ্রেফতারকৃত ৫ আসামীকে রিমান্ডে নিয়েছে ঘোড়াঘাট থানা পুলিশ।
গত ২ সেপ্টেম্বর পুলিশ আসামীদের ৫ দিনের রিমান্ডের আবেদন করলে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুজ্জামান একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে থাকা আসামীরা হলেন, শেরপুর জেলার নকলা থানার আদর্শগ্রাম-টাংগাইলাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে লালচান (৩০), বাবর হোসেনের ছেলে আব্দুস সোবাহান সফু (২৮), মৃত ওসমান গণির ছেলে সিরাজুল ইসলাম (২৭), মৃত ছাবেদ আলীর ছেলে ফরিদ শেখ (২৪) এবং ময়মনসিংহ সদর থানার অষ্টাধর গ্রামের তাজিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন বাবু (২৫)।
এরআগে একাধিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় গত ২৫ আগষ্ট বীরগঞ্জ এবং এর একদিন পর গত ২৬ আগষ্ট ঘোড়াঘাট থানায় স্থানীয়রা বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। গত ২৭ আগষ্ট বীরগঞ্জ উপজেলায় কবর থেকে কঙ্কাল চুরির অপরাধে ৫ জনকে আটক করে পুলিশ। পরে বীরগঞ্জ থানার মামলায় তাদেরকে গ্রেফতার দেখায় থানা পুলিশ। পর দিন ২৮ আগষ্ট গ্রেফতারকৃত আসামীরা ঘটনার সত্যতা ¯^ীকার করে আদালতে ১৬৪ ধারায় জবাববন্দী প্রদান করেন।
সে সময় দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ জানান, চুরি করা এ সব কঙ্কাল আসামীরা রংপুর ও ঢাকার বিভিন্ন জায়গায় ৬ হাজার ৫০০ থেকে ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। তারা আন্তঃ বিভাগীয় কঙ্কাল চোর চক্রের সদস্য। দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কবরস্থান থেকে তারা মৃত মানুষের কঙ্কাল এবং হাড়গোড় চুরি করতো।
এদিকে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় ঘোড়াঘাট থানায় হওয়া মামলায় গত ২৯ আগষ্ট ওই ৫ আসামীকে আদালতের মাধ্যমে পুনরায় গ্রেফতার দেখায় পুলিশ। ঘোড়াঘাট থানায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মীর ফেরদৌস আলম আসামীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, একদিনের রিমান্ড শেষে পাঁচ আসামীকে রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামীদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সে সব তথ্য পর্যালোচনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে কঙ্কাল চুরির ঘটনায় পাঁচ আসামী রিমান্ড শেষে হাজতে

আপডেট সময় : ০৯:৪৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩