সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

হিলি রেলস্টেশন আধুনিকরণ ও সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা
প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলি রেলস্টেশনের আধুনিকায়ন ও সকল ট্রেনের যাত্রাবিরতিসহ ভারতীয় পণ্যবাহী ট্রেন খালাসের দাবিতে দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন হাকিমপুর হিলিবাসী।

এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর আন্তঃনগর ট্রেনটি এক ঘণ্টা আটকে রেখে মানববন্ধন করেন তারা। এতে উত্তরবঙ্গের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ থেকে সাড়ে ১১ টা পর্যন্ত স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, হিলি নাগরিক কমিটি, শিক্ষার্থী এবং হিলির বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা হিলিবাসী অবহেলিত। সরকারকে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি। কিন্তু আমাদের হিলির কোন উন্নয়ন নেই। আমাদের এই রেলস্টেশনের উপর দিয়ে ঢাকাগামী সকল ট্রেন যাতায়াত করে। কোন স্টপেজ নেই। আমরা হিলি রেলস্টেশনের আধুনিকায়ন সহ সকল ট্রেনের যাত্রাবিরতি চাই।

দাবি না মানা হলে আত্মাহুতিরও ঘোষণা দেন তারা।

হিলি দেশের একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনটি। বৃটিশ আমলে চালু হওয়া এ স্টেশনে দেশ ভাগাভাগির পরও ভারতের সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক ছিলো। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রেলস্টেশন পরিদর্শন করেন এবং স্টেশনে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন। ১৯৫৩ সালে হিলি চেকপোস্ট ও ১৯৮৬ সালে হিলি স্থলবন্দর চালু হয়। এবন্দর থেকে সরকার প্রতি বছর প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকেন। এতো গুরুত্বপূর্ণ স্থান হওয়া সত্বেও এই স্টেশনে কোন ঢাকাগামী কোন আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। ভারত থেকে আসা পাসপোর্ট ধারী যাত্রী, দেশের বিভিন্ন স্থান থেকে আসা স্থলবন্দরে ব্যবসায়ীরা এই রেলস্টেশন ব্যবহার করতে পারে না। পাশাপাশি হিলিসহ আশপাশের লোকজন এবং কলেজ, ভার্সিটি ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা রেল সেবা থেকে বঞ্চিত। এ ছাড়াও ভারত থেকে পণ্যবাহী ওয়াগন এই স্টেশনে খালাস করতে দেওয়া হয় না।

২০১৮ সালে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক হিলি রেলস্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতিসহ স্টেশনটির আধুনিকায়নের প্রস্তাব সংসদে উপস্থাপন করেন। তৎকালীন রেলমন্ত্রী হিলি রেলস্টেশনের সকল সমস্যার সমাধানের আশ্বাসও দেন। কিন্তু গত ৫ বছরেও হিলি কোন সমস্যার সমাধান হয়নি। যার ফলে হিলিবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর ফলে স্থানীয় ্ সংসদ, হিলি নাগরিক কমিটি, বিভিন্ন স্থানীয় সংগঠন ও স্থানীয়রা মানববন্ধন করে ট্রেন থামিয়ে তার প্রতিবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হিলি রেলস্টেশন আধুনিকরণ ও সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩