বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন
- আপডেট সময় : ০১:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ১২ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে তৃণমূল প্রতিনিধি সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখা।
শনিবার বিকালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমাতুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, কেন্দ্রীয় নির্মান শ্রমিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম, বরিশাল জেলা শাখার অর্থ ও প্রকাশনা সম্পাদক এস এম রফিকুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী গাজী মুহাম্মদ ওসমান গনী, ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাউদ্দিন।
এছাড়াও সম্মেলনে বাবুগঞ্জ উপজেলা ইসলামি আন্দোলন, যুব ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























