সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

পুলিশের ২৯০ কর্মকর্তা পদোন্নতি পাচ্ছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পুলিশের ২৯০ কর্মকর্তা এসপি ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাচ্ছেন। এ পদোন্নতি অনুমোদন দিয়েছে সরকার।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অস্থায়ী ‘সুপারনিউমারারি পদ’ সৃষ্টি করে তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী- নতুন সৃষ্ট পদের মধ্যে ১৪০ জনকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হবে। আর ১৫০ জন পুলিশ সুপার পদে পদোন্নতি পাবেন।

তবে এই আদেশ অবশ্যই অর্থ বিভাগ থেকে অনুমোদন নিতে হবে। এই ‘সুপারনিউমারারি পদের মেয়াদ হবে পদ সৃষ্টির দিন থেকে এক বছর। প্রসঙ্গত, সুপারনিউমারারি পদ হলো- সংখ্যাতিরিক্ত পদ। এতে কর্মকর্তা একই পদে অধিষ্ঠিত এবং পদোন্নতির পরেও একই দায়িত্ব পালন করেন।

সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে ৫২৯ জন কর্মকর্তাকে সুপারনিউমারারি পদ তৈরি করে পদোন্নতির অনুরোধ পাঠানো হয়। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

অনুরোধ অনুসারে, অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড ১) পদে ১৫, অতিরিক্ত আইজি (গ্রেড ২) পদে ৩৪, ডিআইজি পদে ১৪০, অতিরিক্ত ডিআইজি পদে ১৫০ এবং এসপি পদে ১৯০ জনের পদোন্নতি চেয়েছে পুলিশ সদর দপ্তর।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, বাকি কর্মকর্তাদের পদোন্নতি পর্যায়ক্রমে হবে।

পদ সৃষ্টির বিষয়ে ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশ প্রশাসনে পদোন্নতি প্রক্রিয়া ঝুলে থাকা সমস্যা সমাধানের জন্য ‘বিশেষ ব্যবস্থার’ অধীনে এই পদগুলো তৈরি করা হয়েছে। তিনি বলেন, যদি সুপারনিউমারারি পদ সৃষ্টি না হয় তাহলে ২০৩০ সাল পর্যন্ত কর্মকর্তারা পদোন্নতি পাবেন না।

তবে অনেক পুলিশ কর্মকর্তা পদোন্নতি না পেয়ে হতাশ হয়েছেন বলে সূত্র জানিয়েছে। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, পদোন্নতির সুযোগের অভাব কর্মকর্তাদের জন্য হতাশাজনক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুলিশের ২৯০ কর্মকর্তা পদোন্নতি পাচ্ছেন

আপডেট সময় : ০৫:০০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩