সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

জমির রেকর্ড সংরক্ষণ এবং জমির প্রত্যয়নপত্র উপযুক্ত মালিকদের দেওয়ার জন্য পার্বত্য হেডম্যানদের প্রতি নির্দেশ পার্বত্য মন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. রেজুয়ান খান
পার্বত্য অঞ্চলের জমির মৌজার সীমানা সঠিকভাবে নির্ধারণ ও তা নিজ দায়িত্বে রাখা, সব জমির রেকর্ড সংরক্ষণ এবং মৌজা হেডম্যানদের দেওয়া প্রত্যয়নপত্র উপযুক্ত ব্যক্তিকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ভূমি সমস্যা নিরসনে প্রশাসনের পাশাপাশি হেডম্যানদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবানের হেডম্যানদের (মৌজা প্রধান) সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেন।

এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, নানা সমস্যা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিন পার্বত্য জেলায় মৌজাবাসীর উন্নয়নের জন্য হেডম্যানরা কাজ করে যাচ্ছেন। তবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে নানা ধরনের ভূমি সমস্যা নিরসনে হেডম্যানদের আরও আন্তরিক হতে হবে। মন্ত্রী হেডম্যানদের স্থানীয় বাসিন্দাদের আন্তরিকতার মাধ্যমে যথাযথ সেবা প্রদানের নির্দেশ দেন।

সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, পার্বত্য এলাকায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ক্ষেত্রে হেডম্যানদের (মৌজা প্রধান) অনেক দায়িত্ব রয়েছে। নিজ নিজ এলাকার উন্নয়ন এবং এলাকার গুরুত্বপূর্ণ তথ্য প্রশাসনকে জানানোর জন্য হেডম্যানদের দায়িত্বশীল হতে হবে। এলাকায় নিজস্ব সংস্কৃতিতে বিচার করার পাশাপাশি বড় ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। ভূমি সমস্যা যাতে এলাকায় কমে যায়, সেজন্য প্রকৃত ক্রেতা বিক্রেতা যাচাই এবং প্রকৃত ব্যক্তির হাতে হেডম্যানদের রির্পোট তুলে দিতে হবে।

সভায় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, রাজীব কুমার বিশ্বাস, সদর উপজেলা ভূমি কর্মকর্তা নার্গিস সুলতানা, হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সভাপতি হ্লাথোইহ্রী মারমা, সাধারণ সম্পাদক উনিহ্লাসহ বান্দরবানের সাত উপজেলার ভূমি কর্মকর্তা এবং বিভিন্ন মৌজার হেডম্যানরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জমির রেকর্ড সংরক্ষণ এবং জমির প্রত্যয়নপত্র উপযুক্ত মালিকদের দেওয়ার জন্য পার্বত্য হেডম্যানদের প্রতি নির্দেশ পার্বত্য মন্ত্রীর

আপডেট সময় : ১২:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩