সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ফুলবাড়ীতে বিপুল পরিমান মাদকদ্রব্য সহ সাবেক ইউপি সদস্য আটক-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে দুই হাজার পিচ নিষিদ্ধ টাপেন্ডা ট্যাবলেট (মাদক) এবং ৫০ বোতল ফেয়ারডিল (ফেন্সিডিল) সহ সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন (৫১) ও মিজানুর রহমান (৫০) কে আটক করেছে দিনাজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাজিহাল ইউনিয়নের আখিঘোটনা বাজনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই বিপুল পরিমান মাদকসহ তাদের আটক করা হয়।
ধৃত আনোয়ার হোসেন উপজেলার আখিঘটনা বাজনাপাড়া গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে এবং কাজিহাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য,অপর ব্যক্তি মিজানুর রহমান একই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
এঘটনায় ওই দিন রাতেই দিনাজপুর গোয়েন্দা পুলিশ ( ডিবি) এর উপ-পুলিশ পরিদর্শক রওশন সরকার বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সুত্রে জানা গেছে,দিনাজপুর গোয়েন্দা পুলিশ ( ডিবি) এর একটি অভিযানিক দল,মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের সীমান্ত এলাকার আখিঘোটনা বাজনাপাড়া গ্রামে ধৃত আনোয়ার হোসেন এর বাড়ীর একটি গলিতে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ দুই হাজার পিচ ট্যাপেন্ডা ট্যাবলেট ও ৫০বোতল ফেয়ারডিল (ফেন্সিডিল) সহ তাদেরকে আটক করা হয়।
মামলার বাদী দিনাজপুর গোয়েন্দা পুলিশ ( ডিবি) এর উপ-পুলিশ পরিদর্শক রওশন সরকার জানান,ধৃত আনোয়ার হোসেন ওই এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী, সে দির্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক পাচার ও বিক্রি নিয়ন্ত্রণ করে আসছে,তার নামে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন,দিনাজপুর গোয়েন্দা পুলিশ ( ডিবি) এর একটি অভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ আটক করে থানায় মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফুলবাড়ীতে বিপুল পরিমান মাদকদ্রব্য সহ সাবেক ইউপি সদস্য আটক-২

আপডেট সময় : ০৩:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩