সংবাদ শিরোনাম ::
কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা

কারাগারের দেয়াল ফুটো করে বেচাকেনা, জানে না কর্তৃপক্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:২০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি প্রায় ৭ হাজার। বন্দিদের নিরাপত্তার জন্য চারপাশে ভারী এবং উঁচু দেয়াল আছে।

কারাগারে প্রবেশ এবং প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার একমাত্র পথ আরপি গেট। তবে, আরপি গেটের বাইরেও কারাগারের ভারী দেয়াল ফুটো করে চলছে পান, সিগারেটসহ অন্যান্য জিনিসপত্র বেচাকেনা।

কারগারের দক্ষিণ পাশে জেলখানা রোড হালিমা গার্মেন্টস সংলগ্ন এলাকায় জেলখানার সীমানা প্রাচীরের তিনটি স্থানে ফুটো করা হয়েছে। সেখান দিয়ে স্থানীয় দোকানদারা কারাগারে ভেতর মালামাল সরবরাহ করেন।

সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত বেচাকেনা চলে। এসব মুদি দোকানে মাদকদ্রব্যও বিক্রি হয় বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে চলছে এই রমরমা ব্যবসা। এসব করে থাকেন কয়েকজন দোকানদার ও ভেতরের কারারক্ষীরা।

কাশিমপুর কারাগারের দক্ষিণ পাশে জেলখানা রোড হালিমা গার্মেন্টস সংলগ্ন এলাকায় গিয়ে কারাগারের দেয়ালে সেসব ফুটো দেখতে পেয়েছেন এই প্রতিবেদক।

কাছে গিয়ে দেখা যায়, দেয়ালের ইট ভেঙে ফুটো করা হয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর দেখা যায়, কারাগারে ভেতর থেকে ফুটো দিয়ে একটি হাত বের করে ইশারা করা হচ্ছে। তার হাতে এক প্যাকেট ডার্বি ব্র্যান্ডের সিগারেট।

ইশারা পেয়ে পাশের দোকান থেকে এক নারী সিগারেট নিয়ে আসলেন৷ পরে দোকান থেকে নগদ ৭৫ টাকা পরিশোধ করলেন। ওই নারীর নাম মমতা খাতুন। মমতা ও তার স্বামী শিপন এখানে মুদি দোকান চালান৷

কারাগারে ভেতর থেকে এভাবে জিনিসপত্র কেনার বিষয়ে জানতে চাইলে মমতা খাতুন বলেন, ‘শুধু সিগারেটই কিনে থাকি। অন্য কিছু কিনি না৷’

এসব সিগারেট কোথায় পান বন্দিরা, এ প্রশ্নের জবাবে মমতা খাতুন বলেন, ‘আত্মীয়-স্বজনরা বন্দিদের সিগারেট দেন। সেসব থেকে কিছুটা আমাদের কাছে বেচেন।’

মমতা খাতুনের সঙ্গে কথা বলতে বলতেই আবারও কারাগারের দেয়ালের ফুটোতে আরেকটি হাত দেখা যায়। এবার মমতা খাতুনের সঙ্গে এ প্রতিবেদকও সেখানে যান।

সেখানে একজনকে দেখা যায়। তার গায়ে কারারক্ষীর পোশাক, নেমপ্লেটে লেখা ‘মামুন’। ভেতর থেকে বলা হলো কলা ও রুটি দেওয়ার জন্য।

কারাগারের বাইরে থেকে কলা-রুটি নেওয়ার সময় জানতে চাওয়া হলো, ‘এভাবে বাইরে থেকে নিচ্ছেন কেন? আবার বিক্রিও করছেন।এটা তো অন্যায়।’ প্রতিবেদকের কথা শুনে সেখানে থাকা দুই কারারক্ষী দৌড়ে পালান।

মমতা খাতুন বলেন, ‘প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত বিক্রি করে থাকি৷ তারা ভেতর থেকে কলা, চা, বিস্কুট, পান-সিগারেট নিয়ে থাকেন৷ তবে, আমরা মাদকদ্রব্য বিক্রি করি না। বিশ্বাস করে ফুটো দিয়ে মাল দিই, অনেকেই মাল নিয়ে টাকাও দেয় না।’

এ বিষয় জানতে চাইলে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘সীমানা প্রাচীরের দেয়ালে ফুটো, এমন তথ্য আমাদের কাছে নেই। আপনি যেহেতু বলেছেন, বিষয়টি দেখে ব্যবস্থা নেবো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কারাগারের দেয়াল ফুটো করে বেচাকেনা, জানে না কর্তৃপক্ষ

আপডেট সময় : ০৬:১০:২০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩