সংবাদ শিরোনাম ::
কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা

রাজাপুরে এএসআইয়ের নামে ধর্ষণ মামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঝালকাঠির রাজাপুরের মোল্লারহাট গ্রামের স্বামী পরিত্যক্ত এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে আল আলামিন মোল্লা (৪২) নামে এক এএসআই নামে ঝালকাঠি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মো. আব্দুল হামিদ পিরোজপুর পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে মামলার বাদীর আইনজীবী খান শহীদুল ইসলাম জানান।

আসামি আলামিন পটুয়াখালির দুমকি উপজেলার উত্তর মুড়াদিয়া গ্রামের ইউনুচ মোল্লার ছেলে। তিনি বরিশালের মুলাদি থানায় কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদি ওই নারী।

মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধ নিয়ে ২০২২ সালের ১৩ ডিসেম্বর রাজাপুর থানার এএসআই আলামিনের কাছে অভিযোগ জানাতে গেলে তার সঙ্গে পরিচয় হয়।

ওই ঘটনার সূত্র ধরে বিভিন্ন সময় তার সঙ্গে ফোন ও থানায় এনে যোগাযোগ শুরু করে এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্কে তৈরি করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বছরের ১৬ ডিসেম্বর এক ব্যক্তিকে কাজি সাজিয়ে কয়েকটি নীল কাগজে সই নিয়ে বিয়ে হয়ে গেছে বলে জানায়।

ওই রাত থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত এএসআই আলামিন রাজাপুর ও নলছিটি থানায় কর্মরত থাকাকালীন ওই নারীকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানের হোটেলে নিয়ে ধর্ষণ করে।

পরবর্তীতে স্ত্রীর স্বীকৃতি ও তার কাছে বাসা ভাড়া নিয়ে রাখার দাবি করলে তাকে নির্যাতন করে যোগাযোগ বন্ধ করে দেয়। এ বিষয়ে এএসআই আলামিনের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল দিলে তিনি ফোন কেটে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরে এএসআইয়ের নামে ধর্ষণ মামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

আপডেট সময় : ০৬:১২:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩