সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা

নলছিটিতে খালে বিষ দিয়ে দেশী প্রজাতির মাছ নিধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে খালে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে ।

দীর্ঘদিন একটি চক্র রাতের আধাঁরে নলছিটি উপজেলার বিভিন্ন খালে অবাধে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা মোঃ ইসমাইল তালুকদার জানান, পৌর এলাকার ৭নং ওয়ার্ডের সারদলের খালে দীর্ঘদিন ধরে একটি চক্র এই কাজ করে আসছে। তারা মাঝরাতে ভাটির সময়ে খালের এক প্রান্তে বিষ প্রয়োগ করে অন্তপ্রান্তে জাল পেতে রাখেন। এই বিষ প্রয়োগের ফলে মাছের পোনাসহ পানিতে বাসকারী সব ধরনের প্রানীই মারা যায়। যা পরবর্তীতে খালে ভেসে থাকতে দেখা যায়। এর ফলে মাছের রেনু পোনা ধবংস হওয়ার পাশাপাশি পরিবেশের ক্ষতি হচ্ছে।

আরেক বাসিন্দা সোহাগ হোসেন বলেন, খালে বিষ প্রয়োগের ফলে মাছের বংশ ধবংসের পাশাপাশি এই বিষ পানিতে ছড়িয়ে পড়ছে। অনেক পরিবারের লোকজন পারিবারিক কাজে খালের পানি ব্যবহার করেন তারাও শারিরীকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এই চক্রকে ধরে আইনের আওতায় নিয়ে আসা উচিত।
নলছিটি মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি জানান, আমাকে এ ব্যাপারে কেউ অবগত করেনি। তবে এই ধরনের কাজ মাছের বংশবৃদ্ধির জন্য অত্যন্ত ক্ষতিকর এবং আইনত দন্ডনীয় অপরাধ। এসব বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান, এ ব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে খালে বিষ দিয়ে দেশী প্রজাতির মাছ নিধন

আপডেট সময় : ০৩:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩