সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

পটুয়াখালীতে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পটুয়াখালী সদর উপজেলায় মানসিক অসুস্থ ছেলের লাঠির আঘাতে মা রাবেয়া বেগমের (৬০) মৃত্যু হয়েছে।

অভিযুক্ত ছেলে সালাউদ্দিনকে (২০) আটক করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাবেয়া বেগম ২ নম্বর বদরপর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেম হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে সালাউদ্দিনকে ভাত খেতে বললে সে তার বোন মনিকা বেগমকে ধাওয়া করে। পরবর্তীতে সালাউদ্দিনের মা রাবেয়া বেগম আবারও ভাত খাওয়া জন্য বললে সালাউদ্দিন রেগে ঘরে থাকা একটি তাল গাছের রুয়া দিয়ে রাবেয়া বেগমের মাথায় আঘাত করে।

এতে তিনি মাটিতে লুটিয়ে পরেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান এবং অভিযুক্ত সালাউদ্দিনকে পটুয়াখালী সদর থানায় নিয়ে আসে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, অভিযুক্ত সালাউদ্দিন হাওলাদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীতে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

আপডেট সময় : ১০:২৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩