সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

প্রকাশ্যে হাত কেটে নেওয়ার পর কুপিয়ে কলেজ শিক্ষককে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বগুড়ায় আওয়ামী লীগ নেতা ও কলেজের প্রভাষক পারভেজ আলমকে (৪০) দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। খুনিদের গ্রেফতারে পুলিশ ও র‌্যাব-১২ পৃথকভাবে অভিযানে মাঠে নেমেছে।

গতকাল সকাল ১১টার দিকে আশেকপুর মাথাইল চাপড় এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত আওয়ামী লীগ নেতা পারভেজ বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার সাবেক মেম্বার মনসুর তালুকদার ওরফে মন্টু মিয়ার ছেলে। তিনি বগুড়ার কৈচর বিএম কলেজের প্রভাষক ছিলেন।
জানা যায়, নিহত প্রভাষক ও আওয়ামী লীগ নেতা পারভেজ আলম সাবেক যুবলীগ নেতা ছিলেন। বর্তমানে আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় এলাকাবাসী ও আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী জানান, শনিবার সকাল ১০টার দিকে পারভেজ আলম বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বগুড়া শহরে দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাথাইল চাপড় এলাকায় পৌঁছলে কয়েক দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে পারভেজ আলমকে ছুরিকাঘাত করতে থাকে। তখন পারভেজ দৌড়ে রাস্তার পাশের বাড়িতে আশ্রয় নিতে গেলে সেখানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় অস্ত্রের আঘাতে পারভেজ আলমের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করেছে। বগুড়া র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আওয়ামী লীগ নেতা নিহতের ঘটনার খবর পেয়ে আমরা মাঠে নেমেছি। যতদ্রুত সম্ভব খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রকাশ্যে হাত কেটে নেওয়ার পর কুপিয়ে কলেজ শিক্ষককে হত্যা

আপডেট সময় : ০৬:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩