সংবাদ শিরোনাম ::
কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা

ঝালকাঠিতে জেলা বিএনপির একাংশের উদ্যোগে অফিসের সামনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির একাংশের (শাহজাহান ওমর অনুসারী) উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার ৩১শে আগস্ট বিকেল ৫ টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী সংযুক্ত ছিলেন মাহবুবুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), কেন্দ্রীয় বিএনপি এবং সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু সাবেক সভাপতি

এ সময় নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানসমূহ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

গত ২৭ ডিসেম্বর ২০২১ তারিখ শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য মন্টুসহ কয়েকজনের দলীয় সদস্য পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে গত ২৩ আগস্ট ২০২৩ তারিখ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। আজ তাদের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বর্তমান কমিটির সকল সদস্যকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কমিটির কোন সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত না হয়ে বরঞ্চ দলীয় কার্যালয় তালাবদ্ধ করে রাখেন। এ বিষয়ে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ক্ষোভ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে জেলা বিএনপির একাংশের উদ্যোগে অফিসের সামনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩