সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে আমির হোসেন আমুর পিতার ৫৬ তম মৃত্যু বার্ষিকী পালিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ১০১ বার পড়া হয়েছে

মোঃ মনির খান ঝালকাঠি :আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র,সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর (এমপি) পিতা মোয়াজ্জেম হোসেন এর ৫৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের উদ্যোগে ৩০ শে আগস্ট বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মাহফিলে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীসহ উপজেলা কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা । দোয়া মোনাজাতে মরহুমের রূহের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

























