সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বিরামপুরে গেন্ডারি আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: আবহাওয়া অনুকুল,থাকায় রোগ-বালাই কম ও সঠিক পরিচর্যার কারণে দিনাজপুরের বিরামপুরে আশানু- রুপ আখ অধিক উৎপাদন হয়েছে। এখানকার উৎপাদিত আখ খেতে খুবই সুস্বাদু ও মিষ্টি। অন্য ফসলের তুলনায় অনেক বেশি লাভজনক হওয়ায় আখচাষে ঝুঁকে পড়ছেন এলাকার কৃষকরা।

উঁচু জমি, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকায় আখের অধিক বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় ঈশ্বরদী,ফিলিপাইন গেন্ডারি জাতের আখের ফলনও ভালো হয়েছে। স্বল্প খরচ, অধিক লাভজনক ও নগদ অর্থে বিক্রি হওয়ায় উপজেলায় আখ চাষের প্রবণতা অনেক বৃদ্ধি পাচ্ছে। বাজারে চাহিদা থাকায় এবং ভালো মূল্য পাওয়ায় আখ চাষিরাও সন্তুষ্ট। আবহাওয়া ও মাটির গুণাগুণের উপর এবং আখের আশানুরুপ ফলন এবং বাজারে চাহিদা থাকায় দিন দিন কৃষকদের মধ্যে আখ চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা জানান, সরকারি সহযোগীতা পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে আরো অধিক হারে পতিত জমিতে আখ চাষ সম্প্রসারণ করা সম্ভব হবে।

এখানকার উৎপাদিত আখের স্বাদ অনেক সুস্বাদু ও মিষ্টি। তাই পাইকারদের নিকট এসব আখের চাহিদাও বেশি। চাহিদা থাকার কারণে কৃষকরা ক্ষেতেই ভালো দাম পাচ্ছেন। খুচরা বিক্রেতারা আখক্ষেতে চাষিদের নিকট থেকে আখ ক্রয় করে বাজারে ভালো দামে বিক্রি করে লাভবান হচ্ছেন বছরের তিন মাস বাজারে আখ বেচাকেনা করে লাভবান হচ্ছে কৃষকসহ খুচরা-পাইকারি বিক্রেতারা। খুচরা বাজারে আকার সাইজ ভেদে প্রতিটি আখ ২০-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিবিঘা জমিতে আখ উৎপাদনে ৪০- হাজার টাকা ব্যয় হচ্ছে। উৎপাদিত আখ বিক্রি হচ্ছে দেড় থেকে ২ লক্ষ টাকায়। উপজেলার জোতবানী ইউনিয়নের আমাইল গ্রামের হারুন, পলিপ্রয়াগপুর নলকুরা গ্রামের সাজেদুর,মতিউল ইসলামসহ বিরামপুর পৌরসভার আখচাষি মৃত খলিলুর রহমানের ছেলে রিপন মিয়া জানান, আখ একটি লাভজনক ফসল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে গেন্ডারি আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

আপডেট সময় : ১২:৪১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩