সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

পুলিশ নিহতের ঘটনায় ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দিয়ে যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন ও পুলিশ ভ্যানের সংঘর্ষে তিন পুলিশ সদস্য নিহতের ঘটনায় ‘আলহামদুলিল্লাহ সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ জয় বাংলা’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় এক যুবক গ্রেপ্তার হয়েছে।

মো. বাপ্পি নামের একটি ফেসবুক আইডি থেকে এই স্ট্যাটাস দেওয়া হয়।

এর আগে গত রোববার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় তিন পুলিশ নিহত হন। এই ঘটনায় আহত হন দুই পুলিশ সদস্য ও এক ইউপি সদস্য। মর্মান্তিক এই দুর্ঘটনার ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দেওয়া খুবই দুঃখজনক। তাই ওই ফেসবুক আইডি শনাক্ত করে অভিযানে নামে পুলিশ। অতঃপর ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ওই যুবকের নাম মো. বাপ্পি। সে সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকার শামসুল আলমের পুত্র। সে সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলে দাবি করেন বলে জানিয়েছেন পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ জানান, যেখানে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দেশব্যাপী শোকের মাতম সেখানে ওই যুবক তার ফেসবুক আইডিতে আলহামদুলিল্লাহ লিখে স্ট্যাটাস দেন। যদিও তার ওই স্ট্যাটাসে কিছু লোক তার সঙ্গে সুর মিলালেও অধিকাংশ লোক তাকে ধিক্কার জানায়। এছাড়াও সে নাশকতা মামলার আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুলিশ নিহতের ঘটনায় ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দিয়ে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২২:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩