সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ঘোড়াঘাটে এক মাদকসেবীর তিন মাস কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে এক মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে কারাদন্ড প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
সাজাপ্রাপ্ত ওই মাদকসেবী হলেন, আকাশ মিয়া (২৩)। সে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ভর্ণাপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিলিমোড় নামক স্থান থেকে সাজাপ্রাপ্ত যুবককে আটক করে পুলিশ। সেখানে সড়কের ধারে একটি বাগানে প্রকাশ্য মাদক সেবন করছিলেন তিনি। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক সেবনের সময় আটক করে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার রায়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্টেট মাহমুদুল হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) এর ৯(গ) ধারা অনুয়ায়ী মাদক সেবনের অপরাধে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে এক মাদকসেবীর তিন মাস কারাদণ্ড

আপডেট সময় : ১১:৫৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩