সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

দামুড়হুদায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
দামুড়হুদায় খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বিভিন্ন উন্নয়নমূলক কাজ স্বশরীরে দেখে ব্যস্ত সময় পার করলেন। প্রথমে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগত সেবা গ্রহীতাদের জন্য উপজেলা পরিষদ ভবনে ওয়েটিং রুম” ক্ষনিকালয় উদ্বোধনের মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন। পরে উপজেলা নির্বাহী কার্যালয় পরিদর্শন, পরিষদ চত্বরে বৃক্ষ রোপন ও নির্বাহী অফিসারের নিরাপত্তায় নিয়োজিত আনসারদের জন্য আনসার ব্যারাক উদ্বোধন শেষে পর্যায়ক্রমে কার্পাসডাঙ্গায় জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ ও কবির স্মৃতি বিজড়িত আটচালা ঘর পরিদর্শন করেন,এবং আটকবর চত্বরে আট শহীদদের উদ্দেশ্যে পুষ্পমাল্য অর্পণ ও আট শহীদ কমপ্লেক্স ভবনে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন দুর্লভ ছবি ও কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন।এছাড়া দামুড়হুদার তালসা ডিসি ইকো পার্ক পরিদর্শন করেন ও বিভিন্ন রকম ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করেন এবং তালসারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের সাথে কথা বলেন। এ সময় বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বৃক্ষ রোপনে গুরুত্ব দিয়ে বলেন বৃক্ষ আমাদের প্রিয় বন্ধু! বৃক্ষ ছাড়া মানবজাতি অচল। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় সেই অক্সিজেন গ্রহণ করি এবং বেঁচে থাকি সুতরাং আমাদের সকলকে এই বৃক্ষের প্রতি যত্নশীল হতে হবে।ডিসি ইকোপার্কে আগত দর্শনার্থীদের জন্য রান্নাঘর রসুই বাড়ি ও নতুন করে পিকনিক শেডের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এবং মধ্যান্যভোজে অংশ নেন এবং পরিশেষে দর্শনা চেক পোস্ট পরিদর্শন করেন। এসব কর্মকান্ডে তার সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হামিদ রেজা, উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা,দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আবু রাসেল, এনডিসি শাহাদাত হোসেন, সহকারি কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, বিভাগীয় কমিশনারের গোপনীয় সহকারী গৌতম মন্ডল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৪:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩