সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

নীলফামারীতে গরিব মেধাবী ছাত্রের ভর্তির অর্থ দিলেন পুলিশ সুপার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি॥নীলফামারী শহরের সওদাগড় পাড়ার অসহায় মেধাবী ছাত্র মো. রাফসান আহমেদ সোয়াদ অর্থাভাবে ভর্তি হতে পারছিল না নটর ডেম কলেজে।তাকে কলেজে ভর্তির অর্থ প্রদান করছেন নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম।
সোমবার(২৮ আগষ্ট) বিকালে রাফসানকে ডেকে নেন তাঁর কার্যালয়ে।এসময় ভর্তির জন্য নগদ অর্থ প্রদানসহ তার পরবর্তী লেখাপড়া চালানোর সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের বিশেষ শাখার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, দৈনিক কালেরকণ্ঠের নীলফামারী জেলা প্রতিনিধি সাংবাদিক ভুবন রায়ন নিখিল, রাফসানের বাবা মমিনুর ইসলাম।
অপরদিকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এসেছেন রাফসানের সহযোগিতায়।ওই বিদ্যালয়ের শিক্ষক ইমরান আলী জানান, রাফসানের ভর্তির জন্য আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন সকল শিক্ষক।তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষও।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ (গোল্ডেন) অর্জন করে মো. রাফসান আহমেদ সোয়াদ (রোল নম্বর ২২০৪৯৮, রেজিস্ট্রেশন নম্বর ২০১৭৬৭৭৫৪৭)। এরপর এইচএসসিতে ভর্তির সুযোগ পায় নটর ডেম কলেজে। ২৯ আগস্ট তার ভর্তির শেষ দিন হলেও ভর্তির টাকা যোগার করতে পারছিলেন না সামান্য আয়ের দোকান কর্মচারী বাবা মো. মোমিনুর ইসলাম ও গৃহিনী মা কুমকুম ইয়াসমিন।সহযোগিতা পেয়ে খুশি রাফসান আহমেদ সোয়াদ। অনুভুতিতে সে বলেন, দেশের হৃদয়বান মানুষেরাই আমাদের একমাত্র ভরসা। আজকে পুলিশ সুপার স্যার এবং আমার বিদ্যালয়ের স্যারদের মহানুভবতায় আমি কাঙ্খিত কলেজে ভর্তি হতে পারছি। আমার লক্ষ অর্জনে সকলের কাছে দোয়া চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নীলফামারীতে গরিব মেধাবী ছাত্রের ভর্তির অর্থ দিলেন পুলিশ সুপার।

আপডেট সময় : ০১:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩