সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ঝালকাঠিতে অস্ত্র মামলায় যুবকের ২২ বছর কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে অস্ত্র মামলায় আল আমিন খান (৩৪) নামে এক যুবককে ২২ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক ও জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আল আমিন আদালতে উপস্থিত ছিল।
সে বরিশাল বাকেরগঞ্জের বিরঙ্গল এলাকার আবুয়াল খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার মো. রুস্তম আলী।

তিনি বলেন, মামলার রায়ে আদালতের বিচারক ১৯৭৮ সালের পৃথক দুটি ধারায় আলাদা ভাবে ২২ বছর কারাদণ্ড দিয়েছেন। এরমধ্যে ১৯ এর (এ) ধারায় ১২ বছর এবং ১৯ এর (এফ) ধারায় ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এরমধ্যে আসামির সর্বোচ্চ ১২ বছর কারাবাসের মেয়াদ শেষ হলেই রায় কার্যকর হয়ে যাবে।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৯ মে রাত ৮টার দিকে বরিশাল র ্যাব-৮ এর একটি দল ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় আসামি আল আমিনকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে আমেরিকার তৈরি একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় পরের দিন আল আমিনকে আসামি করে র ্যাব-৮ এর ডিএডি শেখ আমিনুল ইসলাম নলছিটি থানায় বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) মো. সোলায়মান মাহমুদ একই বছরের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত পরের মাসের ১ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালতের বিচারক ৯জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌশলী আবদুল মান্নান রসুল। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী নাসির উদ্দিন কবির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে অস্ত্র মামলায় যুবকের ২২ বছর কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩