সংবাদ শিরোনাম ::
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দিনাজপুরে কবর থেকে চুরি কঙ্কাল যাচ্ছে রংপুর ও ঢাকায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
রাতের আঁধারে বিভিন্ন কবরস্থান থেকে মানুষের কঙ্কাল এবং হাড়গোড় চুরি করে একটি চক্র। চুরি করা এ সব কঙ্কাল বিক্রি করা হয় বিভাগীয় শহর রংপুর এবং রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে। কঙ্কাল চুরির সময় চোর চক্রের ৫ সদস্যকে আটকের পর তথ্য এমন পেয়েছে পুলিশ।

২৭ আগষ্ট গত রবিবার রাত সাড়ে ১১টায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চৌধুরীহাট-বালাপুকুর কেন্দ্রীয় কবরস্থান থেকে মৃত মানুষের কঙ্কাল চুরির চেষ্টার সময় ৫ যুবককে আটক করে পুলিশ। কবরস্থানটি উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নে অবস্থিত।

২৮ আগষ্ট সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে দিনাজপুরের বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন এ সব তথ্য জানান। এ ঘটনায় বীরগঞ্জ থানায় কবরস্থানে অনধিকার প্রবেশ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা সহ কঙ্কাল চুরির অপরাধে একটি মামলা হয়েছে। আসামীদেরকে সোমবার বিকেলে দিনাজপুরের আদালতে পাঠিয়েছে পুলিশ।

চক্রটির গ্রেফতার হওয়া সদস্যরা হলেন, শেরপুর জেলার নকলা থানার আদর্শগ্রাম-টাংগাইলাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে লালচান (৩০), বাবর হোসেনের ছেলে আব্দুস সোবাহান সফু (২৮), মৃত ওসমান গণির ছেলে সিরাজুল ইসলাম (২৭), মৃত ছাবেদ আলীর ছেলে ফরিদ শেখ (২৪) ও ময়মনসিংহ সদর থানার অষ্টাধর গ্রামের তাজিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন বাবু (২৫)।

চলতি মাসে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থান এবং বীরগঞ্জ উপজেলার চৌধুরীহাট-বালাপুকুর এবং তুলশীপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে মৃত মানুষের কঙ্কাল ও হাড়গোড় চুরির ঘটনা ঘটে। ঘোড়াঘাটের একই কবরস্থান থেকে গত মার্চ মাসেও ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। কঙ্কাল চুরির ঘটনায় ঘোড়াঘাট থানাতেও একটি মামলা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বীরগঞ্জ থানা এলাকা থেকে আমরা ৫ জনকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা আমাদেরকে জানিয়েছেন দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলার কবরস্থান থেকে তারা মৃত মানুষের কঙ্কাল ও হাড়গোড় চুরি করতো। কঙ্কাল সংগ্রহের জন্য তারা মূলত পুরাতন কবর গুলোকে টার্গেট করতো। চক্রের সদস্যরা ২-৩ টি গ্রুপে বিভক্ত হয়ে কঙ্কাল গুলো চুরি করে। তাদের একেকটি গ্রুপে ২-৩ জন সদস্য থাকে।’

পুলিশ সুপার আরো বলেন, ‘আসামীদের ভাষ্যমতে চুরি করা এ সব কঙ্কাল তারা রংপুর এবং ঢাকার বিভিন্ন জায়গায় ৬ হাজার ৫০০ থেকে ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করে। এই চক্রের সাথে আরো কারা জড়িত আছে এবং কঙ্কাল গুলো কারা কিনে কোথায় বিক্রি করছে, তা খুঁজে বের করতে আমরা কাজ করছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুরে কবর থেকে চুরি কঙ্কাল যাচ্ছে রংপুর ও ঢাকায়

আপডেট সময় : ০১:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩