০৪ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার শীর্ষে-মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল জামায়াত নেতা হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দর্শনায় বিক্ষোভ বাউফলে নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা
আগৈলঝাড়ায় সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র জন্মদিন পালিত

আগৈলঝাড়ায় সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র জন্মদিন পালিত

বি এম মনির হোসেনঃ-

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর ছোট নাতি, বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, নতুন প্রজন্মের আইকন, যুবরত্ন সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র শুভ জন্মদিন তাঁর জন্মস্থান আগৈলঝাড়ায় দলীয় নেতা কর্মীরা উদযাপন করেছে।প্রজন্মের প্রাণ পুরুষ আশিক আবদুল্লাহ মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাতও আবদুল্লাহ এমপি’র কনিষ্ঠ পুত্র এবং ১৫ আগষ্ট শহীদ সুকান্ত আবদুল্লাহ,বরিশাল সিটির নগর পিতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও এফবিসিসিআই এর অন্যতম পরিচালক, কেন্দ্রীয় কৃষক লীগের নেতা সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ’র ছোট ভাই। উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র জন্ম দিন উপলক্ষে ২৯ আগষ্ট মঙ্গলবার বাদ আছর প্রিয় এই নেতার সু-স্বাস্থ্য ও দীর্ঘয়ুু কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রজন্মের আইকন প্রাণ পুরুষ, তারুণ্যের অহংকার প্রিয় নেতা আশিক আবদুল্লাহ’র জন্মদিনে দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্খিরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে হৃদয় নিংরানো ভালবাসায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আশিক আবদুল্লাহর জন্মদিনে তাঁর এবং তার পিতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সু-স্বাস্থ্য কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ফজলুল হক। দোয়া-মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র জন্মদিনের দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মোঃ সাইদুল সরদার,উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত ফয়জুল, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম পাইক, রাজিহার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ ফখরুল ইসলাম মামুন, রাজিহার ইউনিয়ন যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনায়েদ মোল্লা, রাজিহার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক (পথপ্রত্যাশী) মোঃ জাকির হাওলাদারসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019