বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার শীর্ষে-মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল
- আপডেট সময় : ০২:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম,দিনাজপুর জেলা প্রতিনিধি,
দিনাজপুরের বিরামপুর উপজেলা-তে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জনমনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিরামপুরের কৃতি সন্তান ও উপজেলা বিএনপির বলিষ্ঠ নেতা মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
উপজেলা পর্যায়ের একাধিক প্রতিবেদকের পর্যবেক্ষণ ও স্থানীয় জরিপ অনুযায়ী, বিরামপুর উপজেলায় প্রায় ৭৮ শতাংশ জনগণের সমর্থন তার পক্ষে রয়েছে বলে উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারী সাধারণ মানুষ মনে করছেন, দেশের নতুন উন্নয়ন ধারাকে স্থানীয় পর্যায়ে এগিয়ে নিতে একজন সৎ, অভিজ্ঞ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন—যা রুবেলের নেতৃত্বে প্রতিফলিত হতে পারে।
স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে রাজনীতির অঙ্গনে সক্রিয় থাকা এই নেতা বিরামপুরের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাকে খুব কাছ থেকে জানেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং দলীয় কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
দলীয় সূত্রে জানা যায়, মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল বর্তমানে বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা জুড়ে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণের প্রস্তুতি চলছে।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিক—তার প্রতি আস্থা প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে বিরামপুরে দেশ ও জনকল্যাণমুখী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
সচেতন মহলের অভিমত, যোগ্য ও জনপ্রিয় নেতৃত্ব নির্বাচিত হলে স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সেই প্রত্যাশা থেকেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেলকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী।

























