সংবাদ শিরোনাম ::
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বরিশাল মেডিকেলের র‌্যাগিং নিয়ে হাইকোর্টে আইনজীবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে র‌্যাগিংয়ের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি নিয়ে রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তামজিদ হাসান পাপুল।

তবে আদালত বলেন,’পত্রিকার নিউজ নিয়ে নয়, আবেদন আকারে আসলে দেখবো। পরে আইনজীবী তামজিদ হাসান পাপুল সাংবাদিকদের বলেন,’আগামীকাল এবিষয়টি নিয়ে রিট আবেদন করেই আবার আমরা হাইকোর্টে আসবো।’

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘নির্যাতনের শিকার’ ওই ছাত্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গত ২৩ অগাস্ট রাতে ৫০তম ব্যাচের নীলিমা হোসেন জুঁইসহ কয়েকজন ওই ছাত্রীকে র‌্যাগ দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

এ ঘটনার অভিযোগ দিতে ২৬ আগস্ট সকালে ওই ছাত্রী অধ্যক্ষের কাছে গিয়েছিলেন। একপর্যায়ে সাংবাদিকরা ‘নির্যাতিতা’ ছাত্রীর বক্তব্য নেওয়ার চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীর বক্তব্য নিতে গেলে কলেজ অধ্যক্ষ, কয়েকজন শিক্ষক ও অফিস সহকারী মিলে সাত সংবাদকর্মীর ওপর হামলা চালায়।

তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে সেখান থেকে বের করে দেন। যদিও বিষয়টি পরে সমঝোতা হয়।র‌্যাগিংয়ের ব্যাপারে জানতে চাইলে নীলিমা হোসেন জুঁই শনিবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘যেসব অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে তা ভিত্তিহীন। আমি এখন কথা বলার মত অবস্থায় নেই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল মেডিকেলের র‌্যাগিং নিয়ে হাইকোর্টে আইনজীবী

আপডেট সময় : ০৯:০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩