সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

হাকিমপুরে সাংবাদিকের সঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর আলম তার কার্যালয়ে নিয়মিত আসেন না। ফলে, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে মাহবুবুর আলমকে তার কার্যালয়ে না পেয়ে মুঠোফোনে কারণ জানতে চাইলে রাইজিংবিডির দিনাজপুর জেলা প্রতিনিধি মোসলেম উদ্দিনকে অকথ্য ভাষায় গালি এবং দেখে নেওয়ার হুমকি দেন তিনি।

সাংবাদিক মোসলেম উদ্দিন বলেছেন, কিছু তথ্য জানার জন্য গত দুই সপ্তাহে কয়েকদিন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যাই। কিন্তু, প্রাণিসম্পদ কর্মকর্তাকে অফিসে পাইনি। তার অফিসকক্ষ তালাবদ্ধ দেখি। এ সময় অনেক সেবাপ্রত্যাশী মাহবুবুর আলমকে না পেয়ে ফিরে যান। বৃহস্পতিবার দুপুরেও তথ্য সংগ্রহের জন্য সেই কার্যালয়ে যাই। এদিনও তিনি অফিসে আসেননি। তার অফিসকক্ষে তালা ঝোলানো। ওই কর্মকর্তাকে ফোন দিয়ে বলি, আপনি আজও অফিসে আসেননি! এমন কথা বলার সাথে সাথে তিনি আমার ওপর চড়াও হয়ে বলেন, ফাজলামি করা বাদ দেন। কিসের সাংবাদিক আপনি, সাংবাদিকতা শিখায় দেবো আমি। আমি অফিস করি বা না করি আপনাকে কোনো কৈফিয়ত দিতে রাজি নই। আপনার বিরুদ্ধে অভিযোগ করা হবে।

সাংবাদিক মোসলেম উদ্দিনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে জানতে চাইলে মাহবুবুর আলম অন্য সাংবাদিকদের বলেন, এটা আমার ভুল হয়ে গেছে। আমার মাথা ঠিক ছিল না। আমি অসুস্থ ছিলাম। আমাকে আপনারা মাফ করে দিন। আগামী রোববার আপনারা সবাই আমার অফিসে আসুন, চায়ের দাওয়াত রইল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাকিমপুরে সাংবাদিকের সঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ

আপডেট সময় : ১০:১৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩