সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

দেশব্যাপী আলোচিত এমটিএফইর দুই প্রতারক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) অ্যাপের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট রাজশাহীর মোহনপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গ্রেফতারকৃত আসামিরা হলেন রাজশাহীর মোহনপুর থানার বিশুহারা গ্রামের শ্রী দিজেন্দ্রনাথ সাহার ছেলে শ্রী দিপেন্দ্রনাথ সাহা (৪৩) ও নওগাঁর মহাদেবপুর থানার মহাবেদবপুর গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে মো. লতিফুল বারী বাবু (৪২)।

দেশব্যাপী আলোচিত এমটিএফইর দুই প্রতারক গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুবাই থেকে পরিচালিত কানাডা ভিত্তিক মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম মডেলে ব্যবসা করা মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) অ্যাপের ফাঁদে ফেলে সাধারণ জনগণের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এর ফলে হাজার হাজার যুবক তাদের জমানো টাকা হারিয়ে হয়েছেন দিশেহারা। আলোচিত বিষয়টি নিয়ে সাম্প্রতিক এমটিএফই অ্যাপের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয়।

সংবাদটি নজরে আসলে গত ২৩ আগস্ট রাজশাহীর জজ কোর্টের আইনজীবী জহুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজপাড়া থানা পুলিশ, সিআইডি ও পিবিআইকে নির্দেশ প্রদান করেন। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তকারী সংস্থা ঘটনার সত্যতা পেয়ে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পুলিশের অভিযানের খবরে গ্রেপ্তার এড়াতে প্রতারকরা গা-ঢাকা দেয়।

পরবর্তীতে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশের নেতৃত্বে সিআইডি রাজশাহী ও পিবিআই রাজশাহীর যৌথ টিম অভিযান চালিয়ে রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকা হতে আসামিদের গ্রেপ্তার করে। গত বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক ও অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশব্যাপী আলোচিত এমটিএফইর দুই প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩