সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

পিরোজপুরে বাবার মৃত্যুর পরদিন চলে গেলেন ছেলেও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে বাবার মৃত্যুর পরদিনই ছেলের মৃত্যু হয়েছে। বাবার মৃত্যুর পরদিনই ঢাকার হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ছেলে আরিফ হোসেনের।

আরিফের ছোট ভাই মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর বাবা নুরুল ইসলাম (৬০) পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি সোমবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর সংবাদ শোনার পর স্ট্রোক করেন আরিফ। তাঁকে ঢাকার হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

আরিফের ৫ বছর বয়সী একটি মেয়ে আছে। মৃত্যুকালে আরিফ এক মেয়ে, স্ত্রী, মা, ভাই স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দুপুরে কাউখালী বাসস্ট্যান্ড মসজিদের সামনে জানাজা শেষে ছোট বিড়ালজুরী গ্রামে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে ছেলের মরদেহ দাফন করা হয়। একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পিরোজপুরে বাবার মৃত্যুর পরদিন চলে গেলেন ছেলেও

আপডেট সময় : ০৯:৩০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩