সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা

আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়ি গ্রেফতার তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়ি গ্রেফতার হয়েছে। অভিযানে টের পেয়ে পালিয়ে যাওয়া অপর মাদক ব্যবসায়িসহ তিন জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃ মাজহারুল ইসলাম আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেনকে জানান, ২১আগষ্ট সোমবার রাতে মাদকদ্রব্য কেনা বেচার গোপন সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সাড়ে নয়টার দিকে এসআই আলী হোসেন এর নেতৃত্বে থানার একদন পুলিশ অফিসার উপজেলার সরবাড়ি গ্রামের চিন্ময় বাড়ৈর বাড়ির উঠানে অভিযান চালায়।অভিযানে বাড়ির মালিক মৃত চিত্ত রঞ্জন বাড়ৈর ছেলে চিন্ময় বাড়ৈ (২৭) এবং একই এলাকার যতীশ রায়ের ছেলে শংকর বাড়ৈকে (৩০) ৫৫ পিচ ইয়াবা এবং ৩শ গ্রাম গাঁজাসহ আটক করে। পুলিশী অভিযান টের পেয়ে তাদের সহযোগী অপর মাদক ব্যবসায়ি গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের মো. মনির (৪০) পালিয়ে যায়। এ ঘটনায় আটক দুই মাদক ব্যবসায়ি এবং পালিয়ে যাওয়া অপর ব্যবসায়িসহ তিন জনের বিরুদ্ধে এসআই আলী হোসেন বাদী হয়ে মঙ্গলবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি চিন্ময় বাড়ৈ ও শঙকর বাড়ৈকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়ি গ্রেফতার তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের

আপডেট সময় : ০৩:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩