০৯ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি, সোমবার, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত বিরামপুরে অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার দাবি চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানী তেল পাচার রোধে বিজিবি মোতায়েন ও তল্লাশি জোরদার মেঘনায় অভয়াশ্রমে মাছ ধরতে গিয়ে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা, দুই জেলে আটক চুয়াডাঙ্গায় ভোরে নামাজ শেষে রাস্তায় ইজিবাইকের ধাক্কায় মৃত্যু ১ বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
গাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের শোক সভা অনুষ্ঠিত

গাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের শোক সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩ টায় মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন বি.ডি.সি হাইস্কুল মাঠ প্রাঙ্গনে গাছুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলতাফ হোসেন হাওলাদার এর সভাপতিত্বে ও গাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ মুলাদী) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান, মুলাদী পৌর মেয়র মোঃ শফিকুজ্জামান রুবেল, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারি, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু প্রমূখ।

এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান তার বক্তব্যে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রধান পরিকল্পনাকারী তারেক রহমানকে বিদেশে থেকে দেশে এনে বিচারের দাবী জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019