সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে দিনাজপুর-পার্বতীপুর পুরাতন বাজার তিলাই নদী রেল ব্রীজে এ ঘটনা ঘটে। পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীবন্দর মহিলা কলেজ পাড়ার আব্দুল মজিদ ওরফে বাবুর স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও নাতনী সাথী (৭)। সাথি রহমানের মেয়ে।

পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নুরুল ইসলাম জানান, মর্জিনা বেগম স্বপরিবারে নাতির বিয়েতে পুরাতন বাজার এলাকায় বেড়াতে আসেন। শনিবার সকালে নাতনী সাথীকে ও পরিবারের কয়েকজনকে সঙ্গে নিয়ে ট্রেন দেখতে গিয়ে রেলব্রিজের উপর হাটছিলেন। একই সময় দিনাজপুর থেকে যাওয়া আন্তনগর দ্রুতযান ট্রেন চলে আসে।

ট্রেনটি ব্রিজের কাছে আসতেই অন্যান্যরা নদীতে লাফ দিলেও দাদি ও নাতনী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতির মৃত্যু

আপডেট সময় : ০৫:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩