সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দেশকে অস্থিতিশীল করলে শক্ত হাতে দমন করা হবে : আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, যারাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের যথাযথভাবে কঠোর হাতে দমন করা হবে।

শনিবার রাজারবাগ পুলিশ লাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ সভার আয়োজন করে।

এসময় আইজিপি বলেন, ‘একটি মহল দেশকে উল্টো পথে নিয়ে যেতে চাচ্ছে। দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সেই অনুযায়ী কাজও করা হবে। ’
তিনি আরও বলেন, বর্তমানে স্বাধীনতাবিরোধীরা নানা ধরণের অপচেষ্টা চালাচ্ছে।

এর আগে পুলিশ তাদের প্রতিহত করতে যেভাবে দায়িত্ব পালন করেছে এবারও ঠিক সেভাবেই আইন অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে একই ভূমিকা পালন করবে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করতে পুলিশের সব সদস্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মো. মনিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশকে অস্থিতিশীল করলে শক্ত হাতে দমন করা হবে : আইজিপি

আপডেট সময় : ০৯:৪৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩