সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গৌরনদী আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সি হাসপাতালে সাকিব আল হাসানের উপস্থিতিতে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্যসেবা প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

শিখরে উঠেও শিকড় ভুলে যাননি ব্যারিস্টার মনির হোসেন, বরিশাল জেলার গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের প্রয়াত আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সির ছোট ছেলে ব্যারিস্টার মনির হোসেন।বর্তমানে তিনি স্ব-পরিবারে লন্ডন প্রবাসী। তিনি প্রবাসে থাকাকালীন তাঁর বাবা দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বাবাকে চিকিৎসা করিয়েছেন দেশের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানে। সেই অসুস্থ সময়ে তাঁর বাবার স্বপ্ন ছিল গ্রামে একটি হাসপাতাল করা।আজ তাঁর বাবা বেঁচে নেই কিন্তু বাবার স্বপ্নকে তিনি বাস্তবায়িত করেছেন। শৈশবে যে গ্রামে তিনি বেড়ে উঠেছেন যে গ্রামের আলো বাতাসে তাঁর স্মৃতি জড়িয়ে আছে সেই প্রত্যন্ত গ্রামে গড়ে তুলেছেন আধুনিক হাসপাতাল। নামকরণ করেছেন তাঁর বাবার নামে “আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সি হাসপাতাল”। এখানে গ্রামের সাধারণ মানুষ স্বল্প খরচে নিতে পারবেন উন্নত স্বাস্থ্যসেবা।গতকয়েক মাস আগে অনাড়ম্বর ভাবে এর শুভ উদ্বোধন হলেও আগামী ২২শে আগষ্ট বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার এবং বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের উপস্থিতিতে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে জমকালো উদ্বোধন হতে যাচ্ছে। সকাল ৯ টায় শুরু হয়ে এ কার্যক্রম চলবে দিনব্যাপী। ইতিমধ্যে সাকিব আল হাসান এর আগমন উপলক্ষে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।অধিনায়ক সাকিব আল হাসানের সান্নিধ্য পেতে এবং বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিতে ব্যারিস্টার মনির হোসেন সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরনদী আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সি হাসপাতালে সাকিব আল হাসানের উপস্থিতিতে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্যসেবা প্রদান

আপডেট সময় : ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩