সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ডিমলায় শোক দিবস উপলক্ষে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি

জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) কর্তৃক নীলফামারীর ডিমলায় গরীব দুস্থদের মাঝে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫-আগস্ট) সকাল সারে ১১ টায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর ব্যবস্থাপনায় উপজেলার বালাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা শোভানগঞ্জ মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় সহস্রাধিক সীমান্তবর্তী গরীব, দুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)’র কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক ওমর খসরু।

চিকিৎসা সেবা কর্মসূচিতে রংপুর থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সৌমিত্র রায়, মেডিসিন বিশেষজ্ঞ এন,এম নাজমুছ সাদিক ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক তাহমিনা ইয়াসমিন (পিংকি)’র চিকিৎসা ব্যবস্থাপনায় ক্যাম্পেইনে ১ হাজার জন দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ প্রদান করা হয়। এসময় বালাপাড়া বিজিবি’র কম্পানী কমান্ডার নায়েক সুবেদার ওয়াহেজ্জামান, শোভানগঞ্জ মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সহ স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিমলায় শোক দিবস উপলক্ষে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আপডেট সময় : ০৫:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩