সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে এসআই প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: নিয়ম ভঙ্গ করে অপারেশন পরিচালনা ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার (১৩ই আগস্ট) সাভার মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে এসআই প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা। মো. রাসেল মিয়া সাভার মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

জানা যায়, গত শুক্রবার রাতে সাভারের দক্ষিণ রাজাশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন রাসেল মিয়া।

এ বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। উদ্ধারকৃত অস্ত্রটি দিয়ে এক ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে এসআই মো. রাসেল মিয়ার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।ওসি দীপক চন্দ্র সাহা বলেন, শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকা ও নিয়মভঙ্গ করে অপারেশন পরিচালনা করায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে এসআই প্রত্যাহার

আপডেট সময় : ০৫:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩