সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

বাবুগঞ্জে সুগন্ধা নদী থেকে অজ্ঞাত মধ্য বয়সী নারীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদী থেকে মধ্য বয়সী অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগষ্ট ) দুপুর ১টার দিকে বাবুগঞ্জ থানা পুলিশ বাবুগঞ্জ খেয়াঘাট সংলগ্ন নতুনচর এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২ দিকে এলাকাবাসী উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) এলাকার সুগন্ধা নদীর তীরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশের একটি দল অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল বলেন, ওই নারীর বয়স আনুমানিক ৪৫ -৫০ বছরের মধ্যে হবে। ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন আগের মৃতদেহ। মৃতদেহে কোনো ক্ষত চিহ্ন রয়েছে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না।
লাশটি উদ্ধার করে বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধারে ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে সুগন্ধা নদী থেকে অজ্ঞাত মধ্য বয়সী নারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:১৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩